Description
দেশি পুঁটি চ্যাপার আসল স্বাদে ফিরে আসুক বাংলার ঐতিহ্যবাহী খাবারের আমেজ!
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে দেশি পুঁটি চ্যাপা অন্যতম পরিচিত একটি খাবার। দেশি পুঁটি মাছ থেকে তৈরি এই চ্যাপা শুঁটকি তার নিজস্ব স্বাদ ও ঘ্রাণের জন্য ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে গরম ভাতের সঙ্গে পুঁটি চ্যাপার ভর্তা কিংবা মজাদার ভুনা—খাবারের স্বাদকে করে তোলে আরও উপভোগ্য।
কেন বেছে নেবেন দেশি পুঁটি চ্যাপা?
✅ প্রস্তুত প্রক্রিয়া: এগুলো আমাদের নিজস্ব তত্বাবধানে প্রস্তুত করা হয় যার ফলে এর গুনমান থাকে শতভাগ অটুট।
✅ ঐতিহ্যবাহী দেশি খাবার: কিশোরগঞ্জের পরিচিত পুঁটি চ্যাপার স্বাদ উপভোগ করুন নিজের ঘরে।
✅ বহুমুখী ব্যবহার: ভর্তা, ভুনা ও বিভিন্ন দেশি রান্নায় ব্যবহার করতে পারবেন।
✅ ভাতের সঙ্গে দারুণ: প্রতিদিনের খাবারে দেশি স্বাদের ভিন্নতা আনতে পুঁটি চ্যাপা হতে পারে চমৎকার একটি পছন্দ।
✅ দেশি খাবারের প্রতি ভালোবাসা: গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য উপযোগী।
পরিবারের খাবারের আয়োজনে কিংবা নিজের পছন্দের দেশি পদ তৈরি করতে বেছে নিন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দেশি পুঁটি চ্যাপা। চ্যাপাওয়ালার সঙ্গে উপভোগ করুন দেশি খাবারের পরিচিত স্বাদ ও ঐতিহ্যের ছোঁয়া।
চ্যাপাওয়ালা – চ্যাপার আসল বাড়ি !







Reviews
There are no reviews yet.